Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

কলম্বোতে জরুরি বন্যা ত্রাণ সহায়তা দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
কলম্বোতে জরুরি বন্যা ত্রাণ সহায়তা দিল চীন
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি মানবিক ত্রাণ সহায়তা তুলে দিল চীন। সোমবার কলম্বোতে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সরকারের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছি চনহং, শ্রীলঙ্কার বন্দর ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী অনুরা করুণাতিলাকে এবং প্রতিরক্ষা উপমন্ত্রী আরুনা জয়াসেকেরা। মন্ত্রী অনুরা করুণাতিলাকে চীনের দ্রুত ও সময়োপযোগী সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে পাঠানো এই ত্রাণসামগ্রী অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান। সংকটমুহূর্তে চীন অতীতের মতো এবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রদূত ছি চনহং জানান, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে চীন বন্ধুত্বের দূত হিসেবে দ্রুত পদক্ষেপ নিয়েছে। পাঠানো সহায়তার মধ্যে রয়েছে টেন্ট, বিছানার চাদর, লাইফ জ্যাকেট, কম্বলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ঘূর্ণিঝড় ডিটওয়া-এর প্রভাবে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৬০০ জনের বেশি প্রাণহানি, ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, ৪ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৬০ হাজারেরও বেশি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.