Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

মিশরীয় জাতীয় টেলিভিশনসহ দেশটির প্রধান প্রচার মাধ্যমগুলোতে বছরের শেষ নাগাদ সম্প্রচারের উদ্দেশ্যে কায়রোতে বুধবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশনের সর্বশেষ প্রযোজনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

এই প্রদর্শনীতে সিএমজি-র প্রায় দশটি প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান স্থান পেয়েছে। যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক দূরদর্শিতা, সংস্কৃতি, আধুনিকায়ন এবং চীন-আরব সভ্যতার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, এ আয়োজন মিশরীয় দর্শকদের কাছে সমকালীন চীন ও এর ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপন করবে।

মিশর-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সহ-সভাপতি আলী এল-হেফনি বলেন, ‘চলচ্চিত্র ও বিনোদন মাধ্যমের সাহায্যে আরব বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষের কাছে চীনা সংস্কৃতি পৌঁছালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।’

মিশরের জাতীয় টেলিভিশনের প্রধান মোহাম্মদ ইব্রাহিম জানান, সিএমজি মিশরের দর্শকদের লক্ষ্য করে বিশেষ কিছু কনটেন্ট তৈরি করছে, যা প্রাচীন দুই সভ্যতার জনগণকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসতে কার্যকর ভূমিকা রাখবে। এর আগে ২০২৪ সালেও কায়রোতে সিএমজি'র একই ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.