Sunday, August 30, 2026
Live

কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

চীনা প্রেসিডেন্টের আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ ও কিরগিজস্তান সফর উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী, গতকাল (বুধবার) বিশকেকে শুরু হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।

কিরগিজস্তান জাতীয় টেলিভিশন ও সম্প্রচার সংস্থার মহাব্যবস্থাপক উলানবেক সাদিয়েভ এবং কিরগিজস্তানে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা লি হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, এবারের সম্প্রচার কিরগিজ দর্শকদের চীনা সংস্কৃতি, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের উচিত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং শাংহাই সহযোগিতা সংস্থার চেতনা প্রচার করা। আমাদের আরও বেশি জনসম্পর্ক ও বাস্তবসম্মত সহযোগিতার মাধ্যমে, দু’দেশের জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বে নতুন চালিকাশক্তি সঞ্চার করতে হবে।

উলানবেক সাদিয়েভ তার ভাষণে বলেন, কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও বেতার কোম্পানি, চীনা গণমাধ্যমগুলোর সাথে সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। আশা করা যায়, দু’দেশের গণমাধ্যমগুলোর মধ্যে উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের দ্বিমুখী আদান-প্রদান ত্বরান্বিত হবে এবং সংবাদ প্রতিবেদন ও বিষয়বস্তু তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে পেশাগত সহযোগিতা আরও গভীর হবে।

জানা গেছে, কিরগিজস্তানে সিএমজি-র সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন কার্যক্রম অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.