আগস্ট ২১: গতকাল (বৃহস্পতিবার) কিরগিজ প্রেসিডেন্টের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে জানায়, ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট নীতি এবং হাইনান দ্বীপের জন্য ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশ নীতির আওতায় কিরগিজস্তানকে অন্তর্ভুক্ত করায় চীনের প্রতি তারা কৃতজ্ঞ। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন সহযোগিতার বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে বলে বিশ্বাস করে কিরগিজস্তান।
উল্লেখ্য, ২০ আগস্ট থেকে কিরগিজস্তান এবং ভিয়েতনামের নাগরিকদের চীনে প্রবেশের জন্য ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট নীতি এবং হাইনান দ্বীপের ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশ নীতির আবেদন করতে পারেন। এতে চীনে ২৪০ ঘণ্টার ভিসামুক্ত ট্রানজিট নীতির যোগ্য দেশের সংখ্যা হয়েছে ৫৭টি। পাশাপাশি, হাইনান দ্বীপের ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ নীতির যোগ্য দেশের সংখ্যা ৬১টি হয়েছে।
(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)