Wednesday, June 10, 2026
Live

কুয়েত সিটিতে চীন-কুয়েত কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কুয়েত সিটিতে চীন-কুয়েত কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৪: কুয়েত সময় ৩ ফেব্রুয়ারি বিকেলে দেশটির রাজধানী কুয়েত সিটিতে চীন ও কুয়েতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সংবর্ধনা এবং ২০২৬ সালের ‘আনন্দময় বসন্ত উৎসবের’ ধারাবাহিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুয়েতের রাজপরিবারের সদস্যরা, সরকারি কর্মকর্তা, কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং চীন ও কুয়েতের বিভিন্ন মহলের প্রতিনিধিসহ আট শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও বা প্রোমো প্রদর্শন করা হয়, যা চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে। অনেক অতিথি জানান, এই প্রচারমূলক ভিডিও থেকে তারা চীনের বসন্ত উৎসবের উষ্ণতা ও মুগ্ধতা অনুভব করতে পেরেছেন। এতে সিএমজি’র প্রযুক্তিগত সক্ষমতাও ফুটে উঠেছে। তারা আসন্ন সিএমজি বসন্ত উৎসব গালার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কুয়েতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং সিন জানান, শীঘ্রই ‘দ্বিতীয় চীন-আরব শীর্ষসম্মেলন’ এবং ‘চীন-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) শীর্ষসম্মেলন’ অনুষ্ঠিত হবে। চীন ও আরব দেশগুলোর অভিন্ন কল্যাণের সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সাল হলো চীনের ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার’ প্রথম বছর। এই পরিকল্পনা উন্মুক্তকরণ ও সহযোগিতায় অবিচল থাকা এবং পারস্পরিক কল্যাণ ও উভয় পক্ষের জয় এগিয়ে নেওয়ার এক শক্তিশালী বহিঃপ্রকাশ। এটি বর্তমান অস্থির বিশ্ব, বিশেষ করে সংঘাতময় মধ্যপ্রাচ্যের জন্য নিশ্চয়তা ও স্থিতিশীলতা বয়ে আনবে। (আকাশ/তৌহিদ/ফেইফেই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.