Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও রণকৌশল প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও রণকৌশল প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার যাচাই করা হয়। পাঁচি দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ায় নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র অঞ্চল পর্যবেক্ষণ, লজিষ্টিক অপারেশন, উপকূলীয় অঞ্চলে অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা অন্তর্ভূক্ত ছিল। মহড়ার শেষ দিন ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‍্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ্ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌকমান্ডোদের মহড়া হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ এন্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল। মহড়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানসহ নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য সমুদ্র অঞ্চলে দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, জলদস্যু দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ। শুভ/জেনিফার তথ্য ও ছবি: আইএসপিআর

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.