ফয়সল আবদুল্লাহ
উত্তর চীনের শানসি প্রদেশে কয়লাই ছিল একমাত্র জ্বালানি। প্রযুক্তির ছোঁয়ায় সেই ‘কালো পাথর’ রূপ নিয়েছে অতিশক্তিশালী কার্বন ফাইবারে, যে ফাইবার এখন রকেট ও মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
শানসির তাথোং শহরে সম্প্রতি চালু হয়েছে একটি উচ্চক্ষমতার কার্বন ফাইবার প্রকল্প। এর মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে বড় পরিসরে টি১০০০ গ্রেড কার্বন ফাইবার উৎপাদন করেছে চীন।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীন ইনস্টিটিউট অব কোল কেমিস্ট্রির জ্যেষ্ঠ প্রকৌশলী চিং তেছি জানান, এই কার্বন ফাইবারের তন্তুর ব্যাস মাত্র ৫ থেকে ৬ মাইক্রোমিটার। অথচ এর ভার বহনের শক্তি ৬ হাজার ৬০০ এমপিএর বেশি। ইস্পাতের তুলনায় ওজন এক-চতুর্থাংশ হলেও শক্তি পাঁচ গুণেরও বেশি।
৯০ শতাংশের বেশি কার্বনসমৃদ্ধ এই উপাদান হালকা, শক্ত, তাপ ও ক্ষয় প্রতিরোধী। মহাকাশ, বিমান শিল্প, নতুন জ্বালানির গাড়ি, উচ্চমানের যন্ত্রপাতি, ক্রীড়া ও চিকিৎসা সরঞ্জামে এর ব্যবহার রয়েছে।
রকেট ও মহাকাশযানের তাপসহনীয় আবরণ, বিমানের হালকা কিন্তু মজবুত কাঠামো, স্পোর্টস কারের চালক কেবিন—সবখানেই কার্বন ফাইবারের বড় ভূমিকা আছে। ম্যারাথনের জুতার কার্বন প্লেট, হালকা সাইকেল, মাছ ধরার ছিপ, উইন্ড টারবাইনের ব্লেড, হাইস্পিড ট্রেনের নাক কিংবা হাইড্রোজেন ফুয়েল ট্যাংক—এসব ক্ষেত্রেও এর ব্যবহার অপরিহার্য।
গবেষকরা জানান, এই সাফল্য চীনের মহাকাশ, রেল পরিবহন, নতুন শক্তিচালিত যান ও স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতিতে ব্যাপক ব্যবহারের ক্ষেত্র তৈরি করবে।
সূত্র: সিএমজি
কয়লা থেকে উচ্চক্ষমতার কার্বন ফাইবার উৎপাদন করছে চীন
যুক্ত থাকুন:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
বিস্তারিত দেখুন
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
বিস্তারিত দেখুন
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
বিস্তারিত দেখুন
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
বিস্তারিত দেখুন
আমাদের সম্পাদকীয় নীতি
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.