রোববার সন্ধ্যায় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে, ‘জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন’-এর পক্ষসমূহের ১৭তম সম্মেলন চলাকালে, খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয়বিষয়ক চীন-আরব আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রের পরিচালনা কমিটির দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
চীনের বনবিদ্যা একাডেমির উপ-প্রধান ছুই লি চুয়ান সভায় বলেন, আগামী পাঁচ বছরে উভয় পক্ষ মরুকরণ ও অবক্ষয়িত ভূমি ব্যবস্থাপনা, ধূলিঝড় পর্যবেক্ষণ, পূর্বাভাস ও আগাম সতর্কতা, তৃণভূমি সুরক্ষা ও ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাভূমি সুরক্ষা ও পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। দু’পক্ষ চীন-আরব মরুকরণ নিয়ন্ত্রণ নেটওয়ার্ক উন্নত করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অংশীদারিত্ব জোরদার করবে। সূত্র: সিএমজি বাংলা