Saturday, September 26, 2026
Live

খাদ্য নিরাপত্তা জোরদারে পরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
খাদ্য নিরাপত্তা জোরদারে পরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করল চীন

খাদ্য উৎপাদন, ক্রয়, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সমন্বয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তাকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে চীন। আগামী পাঁচ বছরে একটি আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের প্রধান লিউ হুয়ানসিন জানান, উন্নতমানের, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে চীন কাজ করছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে দেশের শস্যশিল্পের বার্ষিক উৎপাদন মূল্য সাড়ে ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শস্য ক্রয় ও বিপণন প্রসঙ্গে লিউ বলেন, শস্য বাজারে আরও বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত হতে উৎসাহিত করা হবে, নীতিভিত্তিক শস্য ক্রয় ও সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হবে এবং শস্য উৎপাদন ও ব্যবহারের মধ্যে যোগসূত্র আরও জোরদার করা হবে। এ ছাড়া বাজার নিয়ন্ত্রণ ও জরুরি সরবরাহ চাহিদা মেটাতে শস্য মজুতের কাঠামো অপ্টিমাইজ করার পাশাপাশি উচ্চমানের সংরক্ষণ সক্ষমতাও ক্রমান্বয়ে প্রসারিত করা হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.