Wednesday, June 10, 2026
Live

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে বাংলাদেশি দূতাবাসে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে বাংলাদেশি দূতাবাসে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তং, গতকাল (বুধবার), বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে, বেইজিংয়ে বাংলাদেশি দূতাবাসে যান। সুন ওয়েই তং, চীন সরকারের পক্ষ থেকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ নাজমুল ইসলাম চীনের সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশ ও চীনের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ব্যাপকভাবে জোরদার হয়েছিল। বাংলাদেশ চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করে যাবে। (ছাই/আলিম)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.