জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো (এসওই) টানা চার বছর ধরে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে ১ ট্রিলিয়ন ইউয়ানের বেশি বিনিয়োগ ধরে রেখেছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়, ২০২৫ সালে এসব প্রতিষ্ঠান আরঅ্যান্ডডিতে বিনিয়োগ করেছে ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ান।
রাষ্ট্রীয় সম্পদ তদারকি ও প্রশাসন কমিশনের উপপ্রধান পাং সিয়াওকাং বলেন, কেন্দ্রীয় এসওইগুলো গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন, কৌশলগত উদীয়মান শিল্প গড়ে তোলা এবং নতুন মানের উৎপাদনশীল শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কেন্দ্রীয় এসওইগুলো কৌশলগত উদীয়মান শিল্পে বিনিয়োগ করেছে আড়াই ট্রিলিয়ন ইউয়ান, যা তাদের মোট বিনিয়োগের ৪১ দশমিক ৮ শতাংশ। এসব বিনিয়োগ শিল্প শৃঙ্খলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শক্ত ভিত্তি জোগাচ্ছে।
একই বছরে কেন্দ্রীয় এসওইগুলোর সম্মিলিত মোট মুনাফা দাঁড়িয়েছে আড়াই ট্রিলিয়ন ইউয়ানে। ২০২৫ সালের শেষ নাগাদ এসব প্রতিষ্ঠানের মোট সম্পদ ৯৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
গবেষণায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.