Saturday, September 12, 2026
Live

গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বে ব্রিকস গুরুত্বপূর্ণ: ইথিওপীয় বিশেষজ্ঞ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বে ব্রিকস গুরুত্বপূর্ণ: ইথিওপীয় বিশেষজ্ঞ

বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্ব জোরদার এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের কণ্ঠ আরও শক্তিশালী করতে ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ইথিওপিয়ার পলিসি স্টাডিজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ পরামর্শক বালেও ডেমিসি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ডেমিসি বলেন, ব্রিকস অংশীদারত্ব, সহযোগিতা ও সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। জোটটি একক কোনো দেশ বা গোষ্ঠীর আধিপত্যের পরিবর্তে বহুপাক্ষিকতাকে উৎসাহিত করছে।

তার মতে, বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য, অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্রিকসের ভূমিকা ক্রমেই বাড়ছে। জোটটি বিদ্যমান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিস্থাপন করতে চায় না; বরং রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতার নীতিকে আরও শক্তিশালী করতে চায়।

বর্ধিত সদস্যপদের ফলে বিশ্বের বিভিন্ন উদীয়মান অর্থনীতি আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে নিজেদের স্বার্থ ও প্রত্যাশা আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছে বলেও মনে করেন ডেমিসি। বাণিজ্য, উন্নয়ন, অর্থায়ন, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এসব দেশের সম্মিলিত কণ্ঠ আরও শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিকস বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক অংশীদারত্বে বৈচিত্র্য আনছে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত, পূর্বানুমেয়, সহযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে জোটটি একতরফাবাদের একটি গঠনমূলক বিকল্প হিসেবেও কাজ করছে।

বিশ্ব উন্নয়নে চীনের ভূমিকার কথাও তুলে ধরেন ডেমিসি। ব্রিকসের পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মতো সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে চীন উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ইথিওপিয়া বিআরআই থেকে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ। অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও গ্রামীণ উন্নয়নে এসব সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

ডেমিসির মতে, চীনের অব্যাহত উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যনীতি গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছে। বিশ্বের অন্যতম বৃহৎ ও গতিশীল বাজারে প্রবেশের সুযোগ বাড়ার পাশাপাশি এতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার হচ্ছে এবং বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্বে বৈচিত্র্য আসছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.