Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চতুর্থ কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল ব্যবসা ও শিল্প সম্মেলন শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চতুর্থ কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল ব্যবসা ও শিল্প সম্মেলন শুরু

অক্টোবর ২২: আজ (বৃহস্পতিবার) ম্যাকাওয়ে, চতুর্থ কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল উন্নয়ন ও ব্যবসা সম্মেলন শুরু হয়েছে। চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিউ চেন-ইং, উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

তিনি বলেন, কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল হলো, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং কর্তৃক ব্যক্তিগতভাবে পরিকল্পিত, বাস্তবায়িত ও প্রচারিত একটি প্রধান জাতীয় কৌশল এবং 'এক দেশ, দুই ব্যবস্থা'র মহান অনুশীলনকে সমৃদ্ধ করার একটি সম্পূর্ণ নতুন মঞ্চ। কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের রূপরেখা উন্নয়ন পরিকল্পনা প্রকাশের পর থেকে বিগত সাত বছরে, কুয়াংতুং, হংকং ও ম্যাকাও একযোগে ঐকান্তিকভাবে কাজ করেছে ও এগিয়ে গেছে; যৌথভাবে এতদঞ্চলের উন্নয়নের মহান নকশাকে বাস্তবায়িত করেছে। আশা করা যায় যে, উপস্থিত সকল পক্ষ এই বিরল সুযোগটি কাজে লাগিয়ে, গভীর মতবিনিময় ও আলোচনায় অংশ নেবে, ব্যাপক ঐকমত্য গড়ে তুলবে, এবং কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে নতুন গতি সঞ্চার করবে।

সূত্র: সিএমজি

 

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.