Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চলতি বছর চীনে ১৬২৫ কিমি নতুন রেলপথ চালু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চলতি বছর চীনে ১৬২৫ কিমি নতুন রেলপথ চালু

আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসেরা হাই-স্পিড রেল নেটওয়ার্কের দেশ চীন ২০২৬ সালের প্রথম ৯ মাসে আরও এক হাজার ৬২৫ কিলোমিটার নতুন রেলপথ চালু করেছে।

চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রকাশিত তথ্যানুযায়ী, এই সময়কালে দেশটির রেলখাতে প্রায় ৬০ হাজার ১২০ কোটি ইউয়ান স্থির সম্পদ বিনিয়োগ সম্পন্ন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৩ শতাংশ বেশি।

সংস্থাটি জানায়, নতুন রুট উন্মোচন এবং ধারাবাহিক বিনিয়োগের ফলে দেশটির সামগ্রিক রেল সংযোগের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করছে।

চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে তাদের হাই-স্পিড রেল নেটওয়ার্ক ৭০ হাজার কিলোমিটারে উন্নীত করা হবে। এটি দেশটির উত্তর-দক্ষিণে ৮টি এবং পূর্ব-পশ্চিমে ৮টি প্রধান করিডোরজুড়ে বিস্তৃত হবে, যা দেশের প্রধান শহর, সিটি ক্লাস্টার ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোকে একসূত্রে গাঁথবে।

রেলখাতে বিনিয়োগ বৃদ্ধি প্রমাণ করে চীনের মানুষের মধ্যে যাতায়াত ও ভ্রমণের চাহিদা দিন দিন বাড়ছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনা রেলে রেকর্ড ৩৭১ কোটি যাত্রী ভ্রমণ করেছেন, যা গত বছরের চেয়ে ৪.৮ শতাংশ বেশি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.