Friday, June 12, 2026
Live

চাও ল্য চি’র সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী কার্নির সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চাও ল্য চি’র সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী কার্নির সাক্ষাৎ
চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি বৃহস্পিতবার বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে চাও ল্য চি বলেন, গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী কার্নি একটি বৈঠক করেছেন এবং চীন-কানাডা সম্পর্ক আরও উন্নত ও বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য অর্জন করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক পরিবর্তনের সূচনা করেছে। একটি নতুন সূচনা বিন্দুতে দাঁড়িয়ে, চীন দু’দেশের নেতাদের দ্বারা অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য কানাডার সাথে কাজ করতে ইচ্ছুক। চীনের এনপিসি কানাডার সংসদের সাথে বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদার করতে, আইন প্রণয়ন, তদারকি এবং অন্যান্য কাজে অভিজ্ঞতা বিনিময় করতে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতার জন্য আইনি গ্যারান্টি প্রদান করতে ইচ্ছুক বলেও জানান চাও। কার্নি বলেন, কানাডা দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং জ্বালানি, কৃষি, সরবরাহ শৃঙ্খল, জনগণ ও আইনসভার মধ্যে আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক। (রুবি/হাশিম/সুবর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.