Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চালু হচ্ছে বেইজিংয়ের অষ্টম রেলওয়ে স্টেশন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চালু হচ্ছে বেইজিংয়ের অষ্টম রেলওয়ে স্টেশন
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে চালু হতে যাচ্ছে শহরটির অষ্টম রেলওয়ে স্টেশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবহন কর্তৃপক্ষ জানায়, রাজধানীর থংচৌ জেলায় নির্মিত বেইজিং সাব-সেন্টার স্টেশন এ বছরের শেষেই চালু হবে। শহরের আটটি রেলস্টেশনই এখন মেট্রোর সঙ্গে সংযুক্ত, যা রাজধানীর ভেতরে যাতায়াতকে আরও সহজ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক রেল যোগাযোগেও বড় অগ্রগতি হয়েছে। চালু হয়েছে বেইজিং–হারবিন হাই-স্পিড রেললাইন, বেইজিং–সিওং’আন ইন্টারসিটি লাইন এবং বেইজিং–থিয়েনচিন ইন্টারসিটি রেলপথে ইয়িচুয়াং স্টেশন। এর ফলে বেইজিং–থিয়েনচিন–হ্যপেই অঞ্চলে ১ থেকে দেড় ঘণ্টায় যাতায়াত করা যাচ্ছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: চায়না ডেইলি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.