Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন–যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরিসর বাড়ানোর আহ্বান চীনা উপ–প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন–যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরিসর বাড়ানোর আহ্বান চীনা উপ–প্রধানমন্ত্রীর
চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক সহযোগিতার তালিকা দীর্ঘ এবং সমস্যার তালিকা সংক্ষিপ্ত করা। মঙ্গলবার বেইজিংয়ে কোহেন গ্রুপের সিনিয়র কাউন্সেলর ক্রেগ অ্যালেনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন চীনের উপ–প্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, এ বছরের শুরু থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধান একাধিকবার টেলিফোনে কথা বলেছেন এবং দক্ষিণ কোরিয়ার বুসানে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ অভিন্ন মতামতে পৌঁছেছেন। হ্য লিফেং জানান, চীন শিগগিরই ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬–২০৩০) শুরু করতে যাচ্ছে, যেখানে উচ্চমানের উন্মুক্ততার বিস্তৃতি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরও বেশি প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য স্বাগত জানানো হবে। ক্রেগ অ্যালেন জানান, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার জন্য তিনি সেতুবন্ধন হিসেবে কাজ করতে আগ্রহী। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.