Sunday, September 20, 2026
Live

চীনা গবেষণা: চাঁদ থেকে চোখ রাখলেই জানা যাবে ‘রেডিয়েশন বাজেট’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
চীনা গবেষণা: চাঁদ থেকে চোখ রাখলেই জানা যাবে ‘রেডিয়েশন বাজেট’
শুভ আনোয়ার পৃথিবী সূর্য থেকে কতটুকু শক্তি গ্রহণ করে এবং মহাকাশে কতটুকু প্রতিফলিত করে—চাঁদ থেকে কোনোভাবে পৃথিবীতে চোখ রাখতে পারলেই নিখুঁতভাবে জানা সম্ভব হবে সেই হিসাব। ‘জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: অ্যাটমোস্ফিয়ার্স’-এ প্রকাশিত চীনা গবেষকের নেতৃত্বে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চাঁদ থেকেই পৃথিবীর সামগ্রিক ‘রেডিয়েশন সিগনেচার’ বা বিকিরণের পূর্ণ চিত্র দেখা সম্ভব। সূর্য থেকে পৃথিবীতে আসা এই ‘রেডিয়েশন বাজেট’ নির্ভুলভাবে পরিমাপ করাটা এখনও বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ। এ কাজে ‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: অ্যাটমোস্ফিয়ার্স’-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, চাঁদ থেকে পৃথিবীর সামগ্রিক ‘রেডিয়েশন সিগনেচার’ বা বিকিরণ স্বাক্ষর দেখা সম্ভব, যা আবহাওয়ার বাধা এড়িয়ে প্রকৃত জলবায়ু পরিস্থিতি ফুটিয়ে তোলে। নানা ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হলেও এসবের কিছু সীমাবদ্ধতা রয়েছে। স্যাটেলাইটগুলো একেক সময় পৃথিবীর একেক অংশ দেখে। পৃথিবীর একটি নির্দিষ্ট কক্ষপথে স্থির থাকে এগুলো। সাম্প্রতিক গবেষণা-প্রবন্ধের প্রধান লেখক ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষক ইয়ে হানলিন বলেন, ‘চাঁদ থেকে পৃথিবীকে একটি পূর্ণ থালার মতো দেখায়। এতে পৃথিবীর প্রধান বিকিরণ সংকেতগুলো সংগ্রহ করতে পারি এবং ছোটখাটো আবহাওয়ার বিচ্যুতিগুলো এড়িয়ে যেতে পারি।’ গবেষকরা আবিষ্কার করেছেন, চাঁদ থেকে দেখা পৃথিবীর নির্গত বিকিরণের প্রায় ৯০ শতাংশ পরিবর্তনকে ‘স্ফেরিক্যাল হারমনিকস’ নামের একটি গাণিতিক নকশা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। এটি অনেকটা পৃথিবীর ‘রেডিয়েশন ফিঙ্গারপ্রিন্ট’-এর মতোই কাজ করে, যা জলবায়ু গবেষণায় গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্যগুলোকেও স্পষ্ট করে তোলে। সূত্র: সিএমজি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.