চীনা নববর্ষে বার্তা দিয়ে ঢাকায় শুরু হয়েছে চীনা চলচ্চিত্র সপ্তাহ। একই সঙ্গে চীনা সিনেমা ‘উ চিন চি লু—দ্য জার্নি টু নো এন্ড’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ১৩টি চীনা চলচ্চিত্র। আয়োজকরা বলছেন, এই উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। আরও বিস্তারিত থাকছে আফরিন মিমের প্রতিবেদনে। অডিও প্যাকেজ- রঙিন লণ্ঠনের আলো, চীনা নবর্ষের শুভ বার্তা আর মনোমুগ্ধকর পোস্টার প্রদর্শনী—চীনের বিভিন্ন সময় ও ভিন্ন ভিন্ন ধারার চলচ্চিত্রের গল্প নিয়ে ঢাকায় শুরু হলো চীনা চলচ্চিত্র সপ্তাহ। একই সঙ্গে চীনা চলচ্চিত্র ‘উ চিন চি লু (দ্য জার্নি টু নো এন্ড)’ প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। শনিবার ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও চীনা চলচ্চিত্র সপ্তাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। এছাড়াও বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রপ্রেমীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত চলচ্চিত্র সপ্তাহে মোট ১৩টি চীনা সিনেমা দেখানো হচ্ছে। সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত পোস্টার প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে চীনের বিভিন্ন সময়ের সিনেমা, সিনেমার বিষয়বস্তু ও উপস্থাপনা শৈলী। চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং বলেন , এই চলচ্চিত্রগুলো দর্শকদের জন্য ছোট ছোট জানালার মতো। দর্শকরা আজকের চীনকে আরও কাছ থেকে জানতে পারবেন। এসব চলচ্চিত্র নতুন ভাবনা, সৃজনশীলতা এবং শান্তি ও উন্নয়ন বিষয়ে পারস্পরিক আলোচনা জোরদার করবে। চীন ও বাংলাদেশ সুপ্রতিবেশী দেশ। চলচ্চিত্রসহ বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের মধ্যে উষ্ণতা ও দীর্ঘস্থায়ী বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে উভয় দেশের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা চীনা সংস্কৃতি, সমাজ ও জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এটি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান অতিথিরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আয়োজিত চীনা চলচ্চিত্র সপ্তাহে বিভিন্ন ঘরানা ও বিষয়বস্তুর চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি থাকছে চলচ্চিত্র বিষয়ক আলোচনা, মতবিনিময় ও নানা সাংস্কৃতিক আয়োজন।
চীনা নববর্ষে ঢাকায় শুরু হয়েছে চীনা চলচ্চিত্র সপ্তাহ
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.