Saturday, September 19, 2026
Live

চীনা পর্যটক কমায় বড় ধাক্কা খেলো জাপানের পর্যটন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
চীনা পর্যটক কমায় বড় ধাক্কা খেলো জাপানের পর্যটন
নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান বিষয়ে মন্তব্যের জেরে চীনের তীব্র প্রতিবাদের পর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। বেইজিং জাপান ভ্রমণে সতর্কতা জারি করার পর থেকেই জাপানগামী টিকিট ও ট্যুর বাতিলের হার বেড়েছে। এতে জাপানের পর্যটন খাতে বড় নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। বেইজিংভিত্তিক অনলাইন ট্রাভেল এজেন্সি ছুনার জানায়, সপ্তাহান্তের ফ্লাইট বুকিংয়ে চীনা ভ্রমণকারীদের প্রথম পছন্দ এখন দক্ষিণ কোরিয়া। পাশাপাশি থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামে যাওয়ার প্রতিও ঝোঁক বেড়েছে চীনাদের। নানচিংয়ের থুনিউ করপোরেশন জানায়, তাদের প্ল্যাটফর্মে জাপান ট্যুর বাতিলের হার স্বাভাবিকের চেয়ে বেশি। শাংহাইয়ের স্প্রিং এয়ারলাইনস জাপানের কিছু রুট বাতিল করেছে। চায়না এয়ারলাইনস, চায়না সাউদার্ন, চায়না ইস্টার্নসহ বড় এয়ারলাইনগুলো ৩১ ডিসেম্বরের আগে জাপানে ইস্যু করা টিকিট রিফান্ড বা রিশিডিউল–ফ্রি করার ঘোষণা দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপানের ভুল মন্তব্য চীনা নাগরিকদের জন্য ঝুঁকি বাড়িয়েছে এবং চীনা নাগরিকদের নিকট ভবিষ্যতে জাপান ভ্রমণ এড়িয়ে চলার কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। এদিকে চীনা পর্যটক না আসায় জাপানের শেয়ারবাজারেও চাপ পড়েছে। পর্যটন–সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। নোমুরা রিসার্চ ইনস্টিটিউট বলছে, এ পরিস্থিতিতে জাপানের জিডিপি দশমিক ৩৬ শতাংশ কমতে পারে এবং প্রায় দেড় হাজার কোটি ডলারের ক্ষতি হতে পারে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.