Tuesday, August 25, 2026
Live

চীনের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলায় মুগ্ধ শায়ানসি সফররত বাংলাদেশের সাংবাদিক নেতারা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলায় মুগ্ধ শায়ানসি সফররত বাংলাদেশের সাংবাদিক নেতারা

আগস্ট ২১, শায়ানসি( চীন) থেকে সাকিব সিকান্দার: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের ইয়ান’আনে ইতিহাস, সংস্কৃতি ও লোকশিল্পের বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিলেন সফররত বাংলাদেশের সাংবাদিক নেতারা। চীন সরকারের আমন্ত্রণে ১০ দিনের সফরের চতুর্থ দিনে বিপ্লবী স্মৃতি জাদুঘর, ঐতিহাসিক স্থান ও আনসাই সংস্কৃতি আর্ট গ্যালারি পরিদর্শনের পাশাপাশি ‘ইয়ান’আন সংলাপে’ অংশ নেন তারা।

বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত এ প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মহাসচিব ও দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপন্ডেন্ট মো. মাইনুল হাসান, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের স্পেশাল করেসপন্ডেন্ট রেজওয়ান উজ জামান এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক দিনকালের চিফ ফটোজার্নালিস্ট বাবুল তালুকদারসহ অন্যরা।

সকালে প্রতিনিধি দল ইয়ান’আন শহরের ওয়াং চিয়া পিং এলাকায় অবস্থিত ইয়ান’আন বিপ্লবী স্মৃতি জাদুঘর পরিদর্শন করে। জাতীয় প্রথম শ্রেণির এই জাদুঘরে ১৯৩৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ইয়ান’আনে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত প্রতিরোধযুদ্ধ, বৃহৎ উৎপাদন অভিযান, সংশোধন আন্দোলন ও যুদ্ধকালীন ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। জাদুঘরে সংরক্ষিত রয়েছে ৩৬ হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন।

জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখার সময় বাংলাদেশের সাংবাদিকরা ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনার ধরন সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব বাবুল তালুকদার বলেন, ইয়ান’আনের বিপ্লবী স্মৃতি জাদুঘর তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, “ছবি ও বিভিন্ন নিদর্শনের মাধ্যমে মাও সেতুংয়ের সাধারণ জীবন ও বিপ্লবী সময়কে যেভাবে তুলে ধরা হয়েছে, তা ইতিহাস সংরক্ষণের অসাধারণ উদাহরণ। খুঁটিনাটি বিষয়ও এখানে অত্যন্ত যত্নের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।”

ইয়ান’আন থেকে প্রতিনিধি দল লিয়াং চিয়া হো যাওয়ার পর বিকেলে আনসাই সংস্কৃতি আর্ট গ্যালারি পরিদর্শন করে। স্থানীয় সংস্কৃতি ও লোকশিল্পের সমৃদ্ধ বৈচিত্র্য তাদের মুগ্ধ করে।

ইয়ান’আনের আনসাই এলাকায় অবস্থিত জাতীয় প্রথম শ্রেণির এই সংস্কৃতি ভবনে স্থানীয় ঐতিহ্য ও লোকশিল্পের বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হচ্ছে। আনসাই বিশেষভাবে ড্রাম, কাগজ কাটা শিল্প, কৃষিকাজভিত্তিক চিত্র, লোকগান ও লোকনাটকের জন্য পরিচিত।

গ্যালারিতে রয়েছে সাতটি প্রদর্শনী কক্ষ এবং জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের ১০ হাজারেরও বেশি নিদর্শন।

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ইয়ান’আনের বিপ্লবী জাদুঘর তাকে ইতিহাস সংরক্ষণের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।

তিনি বলেন, “বিপ্লবের মহান নেতাদের স্মৃতি এখানে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আনসাই সাংস্কৃতিক কেন্দ্রেও স্থানীয় ঐতিহ্য ও চীনের সংস্কৃতির চমৎকার সমন্বয় দেখা গেছে। বিশেষ করে হাতে কাগজ কেটে বিভিন্ন নকশা তৈরির শিল্পটি দারুণ লেগেছে।”

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান উজ জামানও আনসাইয়ের ঐতিহ্যবাহী কাগজ কাটা শিল্পে মুগ্ধ হন। তিনি বলেন, বিপ্লবী জাদুঘরে অতীতের ঘটনাগুলো অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। আর আনসাই কেন্দ্রে কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের হাতে-কলমে কাগজ কেটে নকশা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে।

দিনের শেষ পর্বে প্রতিনিধি দল উলি হোংইয়াওতে খোলা আকাশের নিচে আয়োজিত ‘ইয়ান’আন সংলাপে’ অংশ নেয়। সংলাপে চীনের রেড আর্মির ঐতিহাসিক লংমার্চ ও বিজয়গাথা নিয়ে আলোচনা হয়।

রেড আর্মির সৈন্যরা যে ধরনের বিশেষ টুলে বসতেন, একই ধরনের টুলে বসেই সংলাপে অংশ নেন বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান উজ জামান সংলাপটি পরিচালনা করেন।

এই সফরে বাংলাদেশের সাংবাদিকদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী, সাংবাদিক আকাশ ও রুবি এবং ছি পেং। এছাড়া সফরকারী দলে রয়েছেন শাংহাই আন্তর্জাতিক বিষয়ক গবেষণা একাডেমির মধ্যপ্রাচ্য গবেষণা কেন্দ্রের পরিচালক চিন লিয়াং সিযাং, দক্ষিণ-পূর্ব এশিয়া গবেষণাকেন্দ্রের পরিচালক চৌ শি সিন এবং সমসাময়িক চীন ও বিশ্ব গবেষণা একাডেমির বৈদেশিক ভাষা উদ্ভাবন গবেষণা কেন্দ্রের পরিচালক চাং চিউ আন।

চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশের সাংবাদিকদের এ সফর ‘রোমিং চায়না, শায়ানসি ট্যুর’-এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এ সফরের তত্ত্বাবধানে রয়েছে।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করা এবং জ্ঞান, অভিজ্ঞতা, সংস্কৃতি ও ভাব বিনিময়ের সুযোগ তৈরি করাই এ ধরনের সফরের অন্যতম লক্ষ্য। শায়ানসির ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার মধ্য দিয়ে সফররত বাংলাদেশি সাংবাদিকদের জন্য এ সফর হয়ে উঠছে চীনকে নতুনভাবে জানার এক অনন্য অভিজ্ঞতা।

সম্পাদনা- আফরিন মিম

তথ্য ও ছবি- সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.