Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় ক্যামেল সুপার লিগ শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় ক্যামেল সুপার লিগ শুরু
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আলশা লিগে শনিবার শুরু হয়েছে ২০২৫ আলশা ক্যামেল সুপার লিগ। শীতকালীন পর্যটনকে নতুন মাত্রা দিতে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ডিসেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত। তিনটি স্থানে অনুষ্ঠিতব্য এই লিগে রয়েছে উট রিলে ও দীর্ঘপথ দৌড়, উট পোলো, উটের পিঠে তীরন্দাজি, ঐতিহ্যবাহী দক্ষতা প্রদর্শন এবং উট সৌন্দর্য প্রতিযোগিতা। উদ্বোধনী পর্বে ২৪টি দল অংশ নিচ্ছে, যেখানে এক হাজারেরও বেশি উট প্রতিযোগিতায় নামছে। আয়োজকদের মতে, এই লিগের মাধ্যমে উট সংস্কৃতি ও সংশ্লিষ্ট পণ্যের প্রচারের পাশাপাশি আলশার শীতকালীন পর্যটনে নতুন আকর্ষণ তৈরি করা হবে। আজাদ/ তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.