Sunday, September 20, 2026
Live

চীনের উৎপাদন খাতে ইন্টেলিজেন্ট আপগ্রেডে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
চীনের উৎপাদন খাতে ইন্টেলিজেন্ট আপগ্রেডে
জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের উৎপাদন খাতে বুদ্ধিমান (ইন্টেলিজেন্ট) আপগ্রেড উল্লেখযোগ্যভাবে গতিশীল হয়েছে। কর প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটির উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্মার্ট সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সংগ্রহে ব্যাপক বিনিয়োগ করেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্বয়ংক্রিয় ও ডিজিটাল সরঞ্জাম সংগ্রহে ব্যয় বছরে ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এই প্রবণতার ফলে স্মার্ট সরঞ্জাম উৎপাদন শিল্পের বিক্রয় রাজস্ব বছরওয়ারী ২৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর মধ্যে শিল্প রোবট উৎপাদনে বিক্রি বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ। বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত রোবট উৎপাদনও বেড়েছে ৪২ দশমিক ১ শতাংশ। একই সঙ্গে ২০২৫ সালে ডিজিটাল পণ্য উৎপাদন খাতে বিক্রি রাজস্ব বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালে পরিবেশগত ব্যবস্থাপনা পরিষেবায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় বছরে ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মোট উৎপাদন বিক্রয় রাজস্বে উচ্চ-শক্তি-ব্যবহারকারী শিল্পের অংশ আগের বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমেছে, যা শিল্প কাঠামোর ধারাবাহিক অপ্টিমাইজেশনকে নির্দেশ করে। নতুন জ্বালানি যানবাহন উৎপাদন খাতে বিক্রয় রাজস্ব বেড়েছে ১৪.৩ শতাংশ এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বৃদ্ধি হয়েছে ২৫.১ শতাংশ। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.