সম্প্রতি হাংচৌয়ে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) শিল্প সফটওয়্যার মাননির্ধারণ কারিগরি কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। আজ (বৃহস্পতিবার), এমআইআইটি এক বিবৃতিতে, এ তথ্য জানায়।
কমিটির লক্ষ্য হচ্ছে, মানকের মৌলিক, কৌশলগত ও নির্দেশনামূলক ভূমিকাকে সম্পূর্ণরূপে কাজে লাগানো; বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্যের রূপান্তর ও প্রয়োগকে ত্বরান্বিত করা; এবং শিল্প সফটওয়্যার শিল্পের উন্নত মানের উন্নয়নে নির্দেশনা ও সহায়তা প্রদান করা।
কমিটি প্রধানত মূল প্রযুক্তি, ডেটা আন্তঃকার্যক্ষমতা, পণ্য পরিষেবা, সমন্বিত অ্যাপ্লিকেশন, এবং ইকোসিস্টেম উন্নয়ন সম্পর্কিত শিল্প মান প্রণয়ন ও সংশোধনের জন্য দায়ী। এর সচিবালয় শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ পঞ্চম ইলেকট্রনিক্স গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত।
প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম আট মাসে চীনে সফটওয়্যার ব্যবসার রাজস্ব ১০.২৮২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৮ শতাংশ বেশি। পাশাপাশি, মৌলিক সফটওয়্যার পণ্য থেকে রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শিল্প সফটওয়্যার পণ্য থেকে রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: সিএমজি