চীন সরকার বিদেশি বিনিয়োগকারীদের তাদের পরিচালিত প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিভিডেন্ড ও বোনাসের ওপর দীর্ঘদিনের কর অব্যাহতি সুবিধা বাতিল ঘোষণা করেছে। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই নিয়মে এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের দেশের ব্যক্তি আয়কর নীতি অনুযায়ী ২০ শতাংশ হারে আয়কর দিতে হবে। ফলে তারা এখন থেকে চীনা বিনিয়োগকারীদের সমান কর গুনবেন।
১৯৯৪ সালে বিদেশি বিনিয়োগ ও উন্মুক্ত বাজার নীতি উৎসাহিত করতে এই কর ছাড় চালু করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের মতে, বহু প্রতিষ্ঠান বিদেশি সংস্থা হিসেবে পুনর্গঠিত হয়ে বিশাল অংকের লভ্যাংশ কর ফাঁকি দেওয়ার সুযোগ নিচ্ছিল।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য দূর করে কর ব্যবস্থার সমতা আনবে এবং চীনকে উচ্চ-মানের সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির দিকে এগিয়ে নেবে। আয়করের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশে ফরেন ট্যাক্স ক্রেডিট থাকায় এই পদক্ষেপে প্রকৃত করের বোঝা বাড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএমজি বাংলা