সেপ্টেম্বর ৬: চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিল্প উত্পাদন-মূল্য ইতোমধ্যে ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। গতকাল (শনিবার) চীনের ছাং সা শহরে অনুষ্ঠিত, অষ্টম চীন খাদ্য বাণিজ্য সম্মেলনে, এ তথ্য জানানো হয়।
সম্মেলনে জাতীয় খাদ্য ও সামগ্রী মজুদ ব্যুরোর পরিচালক লিউ হুয়ানসিন জানান, এখন পর্যন্ত দেশজুড়ে খাদ্য শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪ হাজারে পৌঁছেছে; দেশের বার্ষিক খাদ্য উত্পাদন ধারাবাহিকভাবে ৬৫ কোটি টনের বেশিতে স্থিতিশীল রয়েছে; ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর খাদ্য উত্পাদন ৭০ কোটি টন ছাড়িয়েছে; ২০২৫ সালে মাথাপিছু খাদ্য প্রাপ্যতা ৫০৮.৯ কেজিতে পৌঁছায়, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
এবারের সম্মেলন ৫ সেপ্টেম্বর শুরু হয়; চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দেশের উচ্চমানের বিশেষ খাদ্যপণ্য, বুদ্ধিমান শস্য যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। দেশজুড়ে ৩১০০টিরও বেশি খাদ্য ও তেল শিল্পপ্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। সূত্র: সিএমজি