চীনের জাতীয় কার্বন নির্গমন ট্রেডিং বাজারে লেনদেনের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ১ বিলিয়ন মেট্রিক টন অতিক্রম করেছে।
বুধবার দেশটির পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার লি কাও এ তথ্য জানিয়েছেন। স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত পাঁচ বছরেরও বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর শূন্য থেকে চীনের এই কার্বন বাজার বর্তমানে বিশ্বের বৃহত্তম কার্বন ট্রেডিং বাজারে পরিণত হয়েছে। এই বাজারটি এখন চীনের মোট কার্বন ডাই অক্সাইড নির্গমনের ৬৫ শতাংশেরও বেশি—অর্থাৎ প্রায় ৮৩০ কোটি টন কার্বন নির্গমন কভার করছে।
লি কাও জানান, কার্বন ট্রেডিং ব্যবস্থার ফলে ১ হাজার ১০০টিরও বেশি প্রধান নির্গমনকারী প্রতিষ্ঠান পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রায় ৩ হাজার ৬০০ কোটি ইউয়ান (প্রায় ৫৩৯ কোটি মার্কিন ডলার) অর্থনৈতিক রিটার্ন অর্জন করেছে। একই সাথে, সামগ্রিকভাবে সামাজিকভাবে কার্বন নির্গমন কমানোর খরচ প্রায় ৫ হাজার ৬৮০ কোটি ইউয়ান হ্রাস পেয়েছে।
তিনি আরও বলেন, কার্বন বাজারে ট্রেডিংয়ের আকার ও গতিশীলতা ক্রমাগত বাড়ছে। বর্তমানে কার্বন পণ্যের মূল্যকে মূলধন ধরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের ভবিষ্যৎ কার্বন কমানোর কৌশল নির্ধারণ করছে।
আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় চীনের সক্রিয় ভূমিকার একটি সফল উদাহরণ হিসেবে এই কার্বন বাজারের অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উচ্চ প্রশংসা পেয়েছে।
সূত্র: সিএমজি