Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের জাতীয় চিকিৎসা বীমা তালিকায় যুক্ত হলো নতুন ১১৪ ওষুধ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের জাতীয় চিকিৎসা বীমা তালিকায় যুক্ত হলো নতুন ১১৪ ওষুধ
ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় চিকিৎসা বীমার ওষুধ তালিকার হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে বাণিজ্যিক বীমার উদ্ভাবনী ওষুধের তালিকাও। রোববার জাতীয় স্বাস্থ্যবীমা নিরাপত্তা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। নতুন তালিকায় মোট ১১৪টি ওষুধ যুক্ত হয়েছে, যার মধ্যে ৫০টিই উদ্ভাবনী ওষুধ। বিশেষ করে বড় রোগ, বিরল রোগ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ এবার প্রথমবারের মতো বেসিক মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় এসেছে। এদিকে বাণিজ্যিক বীমার উদ্ভাবনী ওষুধ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১৯টি ওষুধ। এগুলো ক্যানসার, বিরল রোগ ও আলঝেইমারের মতো জটিল অসুস্থতার চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে। টানা আট বছর ধরে নিয়মিতভাবে ওষুধ তালিকা হালনাগাদ করছে চীনের স্বাস্থ্যবীমা কর্তৃপক্ষ। নতুন সংযোজনের ফলে তালিকাভুক্ত ওষুধের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৩টি। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.