নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভোক্তা পণ্যের ট্রেড-ইন প্রোগ্রাম আগামী বছরও চালু থাকতে পারে। বিশ্লেষকদের মতে, ঘরোয়া যন্ত্রপাতি ও ডিজিটাল ডিভাইস আপগ্রেড করার ক্ষেত্রে চীনে এখনও বড় ধরনের চাহিদা রয়েছে। এই খাতকে সমর্থন দেওয়ার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতাও আছে চীন সরকারের।
সরকারি সহায়তায় পুরনো ইলেকট্রনিক্স, গাড়ি ও গৃহস্থালী পণ্য বদলে নতুন, আরও দক্ষ মডেল কেনায় যে কর্মসূচি চালু আছে, তা বড় অংকের পণ্য বিক্রি বাড়াতে কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে ২০২৬-৩০ সময়ের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুর জন্য এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের স্মার্ট ও পরিবেশবান্ধব পণ্যের প্রতি বাজারের ঝোঁক এবং সাম্প্রতিক নীতিগত বার্তাগুলো এ উদ্যোগের মেয়াদ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের মার্চে স্টেট কাউন্সিল যে নথিতে পুরনো যানবাহন ও যন্ত্রপাতি পুনর্ব্যবহার লক্ষ্যমাত্রা ২০২৭ পর্যন্ত নির্ধারণ করে, সেটিও সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালেও প্রায় ৩০০ বিলিয়ন ইউয়ান তহবিল রাখা হতে পারে। এ ক্ষেত্রে শুধু পরিমাণ নয়, বরং পণ্যের ধরন ও প্রযুক্তিগত মান অনুসারে ভিন্নমাত্রার ভর্তুকি দেওয়ার দিকে মনোযোগ বাড়বে। বিশেষ করে উচ্চ দক্ষতা ও এআই-সমন্বিত প্রিমিয়াম পণ্যে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবারের স্টেট কাউন্সিল বৈঠকে জানানো হয়, শিল্পোন্নয়নের গতি বাড়াতে ভোগ্যপণ্যের আপগ্রেড অপরিহার্য। এজন্য নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন ব্যবসায়িক মডেলের সমন্বয়ে উচ্চমানের পণ্যের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: চায়না ডেইলি
চীনের ট্রেড-ইন প্রোগ্রাম চালু থাকতে পারে আগামী বছরও
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.