Sunday, September 6, 2026
Live

চীনের ত্রাণ ও সহায়তায় নেপালের কৃতজ্ঞতা প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ত্রাণ ও সহায়তায় নেপালের কৃতজ্ঞতা প্রকাশ

সংকটময় মুহূর্তে চীনের ত্রাণ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে নেপাল। গতকাল (বৃহস্পতিবার) নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং মাও মিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

খানাল বলেন, নেপাল ও চীন হিমালয়ের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অংশ। উভয় দেশই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন দায়িত্ব হিসেবে দেখার বিষয়ে চীনের অবস্থানকে নেপাল সমর্থন করে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চীনসহ কোনো দেশের কাছ থেকে ‘জলবায়ু ন্যায্যতার ক্ষতিপূরণ’ নেবে না তার দেশ। বরং ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন’ এবং ‘প্যারিস চুক্তি’র কাঠামোর আওতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষতিপূরণের দাবি জানাবে নেপাল।

চীনা রাষ্ট্রদূত চাং বলেন, ভয়াবহ ভূমিধসের পর নেপালের ত্রাণ ও উদ্ধারকাজে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে চীন। দুই দেশের যৌথ প্রচেষ্টায় নেপালের জনগণ অবশ্যই দুর্যোগ মোকাবিলা করে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মানবজাতির সামনে থাকা একটি অভিন্ন চ্যালেঞ্জ। কোনো দেশই এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না।

চাং বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে নেপালসহ বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে চীন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.