Tuesday, September 8, 2026
Live

চীনের দুর্গত এলাকার মূল অংশে পৌঁছেছে খনন যন্ত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের দুর্গত এলাকার মূল অংশে পৌঁছেছে খনন যন্ত্র

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং বন্দরের কাছে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক পরিষ্কার ও উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রথম দফায় কয়েকটি খননযন্ত্র দুর্গত এলাকার মূল অংশে পৌঁছেছে।

খননযন্ত্রের মাধ্যমে চলছে ধ্বংসস্তূপ অপসারণের কাজ। পরে আরও কয়েকটি ভারী যন্ত্র সেখানে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা জানান, এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হল পানিতে ডুবে থাকা সড়ক আগের অবস্থানে ফিরেয়ে আনা। এতে উদ্ধারকর্মীরা নিরাপদ ও সহজ পথে পায়ে হেঁটে দুর্গত এলাকায় পৌঁছাতে পারবেন। বর্তমানে বন্যার পানির কিনার ঘেঁষে বড় বড় পাথর ডিঙিয়ে যেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

এদিকে, পানিতে তলিয়ে থাকা সড়কের অংশের ভিত্তি আরও শক্ত করা হচ্ছে। এর ফলে অতিরিক্ত যানবাহন ও ভারি উদ্ধার সরঞ্জাম দুর্গত এলাকায় নেওয়া সম্ভব হবে এবং অনুসন্ধান ও উদ্ধারকাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া যাবে।

গেল ২৬ আগস্ট নেপালের দিকে পার্বত্য এলাকার একটি হিমবাহ ধসে ভয়াবহ কাদাধসের সৃষ্টি হয়। এতে সিচাংয়ের জিরং এলাকায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.