Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের নতুন জ্বালানি গাড়িতে ভোক্তা সন্তুষ্টি বেড়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের নতুন জ্বালানি গাড়িতে ভোক্তা সন্তুষ্টি বেড়েছে
চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি (এনইভি) শিল্পে ভোক্তা সন্তুষ্টি এ বছর ৮০ পয়েন্টে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় এক পয়েন্ট বেশি। বুধবার প্রকাশিত চায়না অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২৫ সালের এনইভি-সিএসিএসআই সূচকে দেখা গেছে, গাড়ির গুণমান ও নির্ভরযোগ্যতা নিয়ে সন্তুষ্টির স্কোর ৮০ দশমিক ৮ পয়েন্ট, যা গত বছরের চেয়ে ০.৭ পয়েন্ট বেশি। পারফরম্যান্স ও ডিজাইন সন্তুষ্টির স্কোর দাঁড়িয়েছে ৮১ দশমিক ১ পয়েন্টে, যা আগের চেয়ে ০.৫ পয়েন্ট বেশি। পুরোপুরি বৈদ্যুতিক ও হাইব্রিড—দুই ধরনের মডেলেই সন্তুষ্টির উন্নতি দেখা গেছে। চায়না অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটির ভাইস চেয়ারম্যান লি কাওশুয়াই বলেন, স্বাধীন ব্র্যান্ডগুলোর গুণমান নির্ভরযোগ্যতা বেশি এবং প্রতি ১০০ গাড়িতে সমস্যার সংখ্যা যৌথ ব্র্যান্ডের তুলনায় কম। তবে গাড়িপ্রতি গড়ে সমস্যার সংখ্যাও বেড়েছে। বেশি সমস্যা দেখা গেছে ইন্টেলিজেন্ট ককপিট, স্মার্ট ড্রাইভিং সহায়তা, এবং অভ্যন্তরীণ সিস্টেমে—যা ২০২৪ সালের তুলনায় ১৫ শতাংশ পয়েন্ট বেড়েছে। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.