অগাস্ট ২১: চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ কমান্ড বিমান বাহিনীর মুখপাত্র এয়ার কমোডোর লি চিয়া চিয়ান জানিয়েছেন, ২১ আগস্ট, ফিলিপিন্সের ড্রোন সি-২০৮, পিএ-৩১টি—এই তিনটি ছোট বিমান চীন সরকারের অনুমতি ছাড়াই চীনের হুয়াংইয়ান দ্বীপের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে। চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ কমান্ড বিমান ও নৌবাহিনী মোতায়েন করে আইন ও বিধি অনুযায়ী তাদের অনুসরণ ও পর্যবেক্ষণ করে এবং সতর্কবার্তা দেয়। ফিলিপিন্সের এই আচরণ চীনের সার্বভৌমত্ব গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং সহজেই ভুল বোঝাবুঝি ও ভুল ব্যাখ্যার কারণ সৃষ্টি করতে পারে। চীন ফিলিপিন্সকে অবিলম্বে অধিকার লঙ্ঘন ও উসকানি বন্ধ করার জন্য সতর্ক করে। কমান্ডের সেনারা সবসময় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করবে।
জিনিয়া/তৌহিদ/তুহিনা