Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের প্রথম মহাকাশচারীদের গুহাভিত্তিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের প্রথম মহাকাশচারীদের গুহাভিত্তিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
ডিসেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ গবেষণায় যোগ হলো নতুন মাইলফলক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোংছিং পৌরসভায় সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের প্রথম গুহাভিত্তিক প্রশিক্ষণ মিশন। এতে অংশ নেন মোট ২৮ জন চীনা মহাকাশচারী। চীনের অ্যাস্ট্রোনট গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও নেতৃত্বে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচি প্রায় এক মাস ধরে চলে। প্রশিক্ষণের আওতায় ছিল ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে পরিবেশ পর্যবেক্ষণ, গুহার মানচিত্র তৈরি, মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে যোগাযোগের অনুশীলন এবং দলগত মানসিক সক্ষমতা বাড়ানোর বিশেষ প্রশিক্ষণ। চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, গুহাভিত্তিক এই প্রশিক্ষণ মহাকাশের চরম ও বিচ্ছিন্ন পরিবেশের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। ফলে মহাকাশচারীদের সমস্যা সমাধান, দলগত সমন্বয় এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.