ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: দ্রুত বিকাশমান ও উচ্চ-চাহিদাসম্পন্ন শিল্প এম্বডিড ইন্টেলিজেন্স। এখানেই তৈরি হয় মানবাকৃতি রোবট। আর এ খাতে গুরুতর জনবল সংকট মোকাবিলায় নতুন করে এই বিষয়ে স্নাতক মেজর চালুর প্রস্তুতি নিচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়গুলো।
বেইহাং বিশ্ববিদ্যালয়, চেচিয়াং বিশ্ববিদ্যালয়সহ যেসব প্রতিষ্ঠানে এরই মধ্যে শক্তিশালী প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা রয়েছে, তারা দ্রুত চালু করেছে এই বিষয়ের মেজর কোর্স। সর্বশেষ তালিকায় যুক্ত হয়েছে শাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, তাদের স্কুল অব এআই বিভাগে এম্বডিড ইন্টেলিজেন্স নামে একটি নতুন স্নাতক মেজর চালু হবে।
চিয়াও থোং-এ চালু হওয়া এই মেজরের একাডেমিক প্রধান লু সি-উ। তিনি নোয়েম্যাট্রিক্স নামের শাংহাইভিত্তিক একটি এম্বডিড ইন্টেলিজেন্স কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় বলেছে, তার এই দ্বৈত ভূমিকা গবেষণা, শিক্ষা ও শিল্পক্ষেত্রের সমন্বয়কে শক্তিশালী করবে।
বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি জানায়, তাদের এম্বডিড ইন্টেলিজেন্স মেজরে ১২০ জন শিক্ষার্থী ভর্তি হবে। এর মধ্যে ৭০ জন উচ্চতর শিক্ষায় যাবে এবং ৫০ জনের চাকরির লক্ষ্য থাকবে। চাকরির ক্ষেত্র হিসেবে রয়েছে রাষ্ট্রায়ত্ত স্পেস টেকনোলজি গ্রুপ, অটোমোবাইল নির্মাতা, হুয়াওয়ে ও টেনসেন্টসহ বড় প্রযুক্তি কোম্পানি।
এম্বডিড ইন্টেলিজেন্স মূলত এমন এক প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব দেহ বা পরিবেশে সংযুক্ত করে, যাতে রোবট বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
এই খাতকে চীন ভবিষ্যতের মূল শিল্প হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০২৫ সালের সরকারি কর্মপরিকল্পনায় এম্বডিড এআই’র উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে কোয়ান্টাম, বায়োম্যানুফ্যাকচারিং, হাইড্রোজেন-ফিউশন এনার্জি, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ও ৬জি প্রযুক্তির মতো ক্ষেত্রের পাশাপাশি এম্বডিড ইন্টেলিজেন্স দেশটির নতুন প্রবৃদ্ধি ইঞ্জিন হিসেবে বিবেচিত।
সরকারি গবেষণা সংস্থার হিসাব বলছে—২০৩০ সালে এ বাজারের আয়তন পৌঁছাবে ৪০০ বিলিয়ন ইউয়ানে, ২০৩৫ সালে তা ছাড়িয়ে যাবে ১ ট্রিলিয়ন ইউয়ান।
লিয়েপিন বিগ ডাটা রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী—এম্বডিড ইন্টেলিজেন্স খাতে গড় বার্ষিক বেতন হবে ৩ লাখ ৩৩ হাজার ৪০০ ইউয়ান, যা এআই শিল্পের গড় বেতনের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। অ্যালগরিদম ইঞ্জিনিয়ারদের মাসিক বেতন হবে ২৫,০০০ থেকে ৯০,০০০ ইউয়ান।
শুধু ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৩২ দশমিক ৮ বিলিয়ন ইউয়ানের বেশি বিনিয়োগ হয়েছে মানবাকৃতি রোবট শিল্পে, ১৪০টি অর্থায়ন ইভেন্টের মধ্যে ১২০টি ছিল চীনের বাজারে—বিশ্বের ৮০%-এর বেশি।
বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির হিসাব—এই শিল্পে প্রায় ১০ লাখ জনবল সংকট রয়েছে।
শাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয় বলেছে—বর্তমান পাঠ্যক্রম শিল্পের চাহিদা পূরণ করতে পারছে না। এতে সমস্যাগুলো হলো—পাঠ্যক্রম বিচ্ছিন্ন, প্রকৌশল প্রশিক্ষণ দুর্বল, ল্যাব ও প্ল্যাটফর্ম পুরনো, শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগ থেকে পাঠক্রম বিচ্ছিন্ন।
তাই একটি সমন্বিত মেজর চালুর প্রয়োজন, যা—এআই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তিকে এক কাঠামোর আওতায় এনে দক্ষ মানবাকৃতি রোবট বিশেষজ্ঞ তৈরি করতে পারবে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: চায়না ডেইলি
চীনের বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘এম্বডিড ইন্টেলিজেন্স’ মেজর, প্রকাশ হলো সম্ভাব্য বেতন
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.