Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের বৈদেশিক বাণিজ্যের মান বাড়ানোর তাগিদ ভাইস প্রিমিয়ারের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের বৈদেশিক বাণিজ্যের মান বাড়ানোর তাগিদ ভাইস প্রিমিয়ারের
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৈদেশিক বাণিজ্যের মান ও কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং। তিনি বলেন, একীভূত জাতীয় বাজার গঠনের পথে যে বাধা ও অচলাবস্থা রয়েছে, তা দ্রুত দূর করতে হবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুবেই ও হুনান প্রদেশে পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। হ্য লিফেং ইচৌ, সিয়াননিং ও ছাংশা শহরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তিনি বলেন, ই-কমার্সসহ নতুন ব্যবসায়িক ধরন ও মডেলের উন্নয়নে আরও সহায়তা বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশে ওয়্যারহাউস প্রসারও গুরুত্বপূর্ণ। উপপ্রধানমন্ত্রী আরও জানান, বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল অগ্রগতির জন্য বাজার বহুমুখীকরণ জরুরি। পাশাপাশি বহু-মাত্রিক পরিবহন ব্যবস্থা, আধুনিক লজিস্টিক্স উন্নয়ন এবং সামগ্রিক লজিস্টিক্স ব্যয় কমানোর ওপরও জোর দেন তিনি। হ্য লিফেং বলেন, বৈশ্বিক প্রযুক্তি বিপ্লব ও শিল্প রূপান্তরের নতুন ঢেউয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এজন্য মূল ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে অগ্রগতি অর্জন এবং আরও নিরাপদ, ঝুঁকি-নিয়ন্ত্রণযোগ্য শিল্প ও সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.