Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর দক্ষতা বাড়ানোর নির্দেশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর দক্ষতা বাড়ানোর নির্দেশ
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত, দক্ষ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ওপর গুরত্বারোপ করেছেন দেশটির কর্মকর্তারা। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তদারকি ও প্রশাসন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদ ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১৬-২০) শেষে ৬৮.৮ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০২৪ সালের শেষে ৯১ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। গড় বার্ষিক বৃদ্ধির হার ৭.৩ শতাংশ। কমিশনের ভাইস-চেয়ারম্যান তান চৌচুন বলেন, চীন এখন উন্নয়ন মডেল পরিবর্তন, অর্থনৈতিক কাঠামো উন্নত করার গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে ব্র্যান্ড উন্নয়ন আরও জরুরি হয়ে উঠেছে। এদিকে, অল-চায়না ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের ভাইস-চেয়ারম্যান ওয়াং শৌওয়েন বেসরকারি উদ্যোগগুলোকে বিশ্বমানের কোম্পানিগুলো থেকে শেখা এবং আন্তর্জাতিক মঞ্চে চীনা ব্র্যান্ডের একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.