Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা

অক্টোবর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে রেড আর্মির লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে দুটি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার চীনের পিপলস ব্যাংক অব চায়না এগুলো প্রকাশ করে।

পিপলস ব্যাংক অব চায়না জানায়, মুদ্রা দুটির মধ্যে একটি স্বর্ণমুদ্রা এবং একটি রৌপ্যমুদ্রা রয়েছে। উভয় মুদ্রাই চীনে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত।

স্বর্ণ ও রৌপ্যমুদ্রা— দুটির সামনের অংশে চীনের জাতীয় প্রতীক, দেশের নাম এবং মুদ্রা প্রকাশের বছর রয়েছে।

৮ গ্রাম ওজনের গোলাকার স্বর্ণমুদ্রার পেছনের অংশে পাঁচ কোণবিশিষ্ট তারা, কাস্তে ও কুঠার, আলোকরশ্মি এবং বরফে ঢাকা পাহাড় ও তৃণভূমি অতিক্রমরত রেড আর্মির দৃশ্য রয়েছে। এতে রেড আর্মির লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে চীনা ভাষায় একটি শিলালিপি, ‘১৯৩৬–২০২৬’ এবং ১০০ ইউয়ান অভিহিত মূল্যও রয়েছে। এ মুদ্রার সর্বোচ্চ উৎপাদনসংখ্যা ১০ হাজারটি।

৩০ গ্রাম ওজনের গোলাকার রৌপ্যমুদ্রার পেছনের অংশে উত্তর শায়ানসি প্রদেশে রেড আর্মির লং মার্চের সমাপ্তি স্মরণে নির্মিত একটি ভাস্কর্য, ইয়ান’আন পাওতা পর্বত এবং ইয়ানহ্য নদীর চিত্র রয়েছে। এতে লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে একটি শিলালিপি, ‘১৯৩৬–২০২৬’ এবং ১০ ইউয়ান অভিহিত মূল্যও রয়েছে। এ মুদ্রার সর্বোচ্চ উৎপাদনসংখ্যা ২০ হাজারটি।

লং মার্চ (১৯৩৪–১৯৩৬) ছিল চীনা কর্মজীবী ও কৃষকদের রেড আর্মির একটি সামরিক অভিযান। পরবর্তী সময়ে এটি আধুনিক চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। দেশের দুর্গম অঞ্চল অতিক্রম করার সময় অস্ত্রশস্ত্রে দুর্বল রেড আর্মির সেনারা ক্ষুধা, তৃষ্ণা ও তীব্র শীতের মোকাবিলা করেন। তাদের এই যাত্রা সহনশীলতা ও অধ্যবসায়ের প্রতীক হয়ে ওঠে। এর লক্ষ্য ছিল একটি নতুন বিপ্লবী ঘাঁটি প্রতিষ্ঠা করা।

১৯৩৪ সালের অক্টোবরে প্রায় ৮৬ হাজার রেড আর্মির সদস্যরা নদী অতিক্রম করেন। তখন তারা জানতেন না যে তাদের সামনে প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটারের এক কঠিন যাত্রা অপেক্ষা করছে। ১৯৩৬ সালের অক্টোবরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে রেড আর্মির তিনটি প্রধান বাহিনী একত্রিত হয়। এর মধ্য দিয়ে লং মার্চের সমাপ্তি ঘটে।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.