Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
নভেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। শুক্রবার এই বৈঠক করেন তারা। বৈঠকে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ও ব্রিটেনের মধ্যে কৌশলগত যোগাযোগ বজায় রাখা, পারস্পরিক আস্থা বাড়ানো এবং প্রয়োজনীয় সমন্বয় জোরদার করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ব্রিটেন দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, চীনের উন্নয়নকে ইতিবাচকভাবে মূল্যায়ন করবে এবং বাস্তবমুখী চীন নীতি গ্রহণ করবে। বৈঠকে ওয়াং ই চীনের জাপান-সম্পর্কিত অবস্থান তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে ব্রিটেন এক-চীন নীতিতে অটল থাকবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের অর্জন রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে। জোনাথন পাওয়েল বলেন, ব্রিটেনের লেবার সরকার চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং দুই দেশের মধ্যে সব স্তরে নিয়মিত সংলাপ আরও বাড়াতে আগ্রহী। এ ছাড়াও বৈঠকে তারা ইউক্রেন সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.