ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় সাফল্য অর্জন করল চীন। শনিবার দেশটির নির্মাণাধীন সবচেয়ে উঁচু ‘হাইপারবোলিক আর্চ ড্যাম’ জলবিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের উৎপাদন ইউনিটগুলো চালু হয়েছে।
দক্ষিণ-পশ্চিম চীনের চিনশা নদীর মূল ধারায় অবস্থিত প্রকল্পটি দেশটির ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১–২০২৫) অন্যতম উদ্যোগ। সিছুয়ান-সিচাং সীমান্ত অঞ্চলের চিনশা নদীর উজানে এটিই সবচেয়ে বড় সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা ২২ লাখ ৪০ হাজার কিলোওয়াট।
প্রকল্পটিতে ছিল নানা প্রকৌশলগত চ্যালেঞ্জ। উচ্চতা ছাড়াও তীব্র শীত ও ভূগাঠনিক প্রতিকূলতার মধ্যেই নির্মিত হয়েছে এই বাঁধ। বাঁধটির সর্বোচ্চ উচ্চতা ২১৭ মিটার।
উল্লেখ্য, বৈরী পরিবেশে বছরজুড়ে নিরবচ্ছিন্নভাবে কংক্রিট ঢালাইয়ের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে চীন, যা এ ধরনের নির্মাণকাজ সহজ করে দিয়েছে।
পুরোদমে উৎপাদন শুরু হলে এই কেন্দ্র থেকে বছরে ১০২০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। এতে বছরে সাশ্রয় হবে প্রায় ৩১ লাখ টন কয়লা এবং কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে ৮৩ লাখ টন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
চীনের সবচেয়ে উঁচু জলবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু
যুক্ত থাকুন:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
বিস্তারিত দেখুন
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
বিস্তারিত দেখুন
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
বিস্তারিত দেখুন
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
বিস্তারিত দেখুন
আমাদের সম্পাদকীয় নীতি
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.