Wednesday, October 14, 2026
Live

চীনের সেবা রপ্তানি বেড়েছে ১৪.৮ শতাংশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সেবা রপ্তানি বেড়েছে ১৪.৮ শতাংশ

চীনে চলতি বছরের প্রথম আট মাসে দেশটির সেবা রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮ শতাংশ বেড়েছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের সেবা বাণিজ্যের মোট পরিমাণ ৫.০৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৭৫৭.৬ বিলিয়ন। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ৭.৯ শতাংশ।

এ সময় সেবা রপ্তানির পরিমাণ প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। অন্যদিকে, আমদানি ৩.০৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ১৪.৮ শতাংশ এবং আমদানি ৩.৮ শতাংশ বেড়েছে। এ সময় সেবা বাণিজ্যে ঘাটতি আগের বছরের তুলনায় ১৪৫.১২ বিলিয়ন ইউয়ান কমেছে।

খাত-ভিত্তিক হিসাবে, প্রথম আট মাসে জ্ঞান-নির্ভর সেবার বাণিজ্যের পরিমাণ ২.২৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ। মোট সেবা বাণিজ্যে এর অংশ ৪৪ শতাংশ।

জ্ঞান-নির্ভর সেবা রপ্তানি বেড়েছে ১০.৯ শতাংশ। মোট সেবা রপ্তানিতে এ খাতের অংশ ৫৩.৭ শতাংশ। এর মধ্যে ব্যক্তিগত সাংস্কৃতিক ও বিনোদনমূলক সেবা এবং আর্থিক সেবায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ দুই খাতে প্রবৃদ্ধির হার যথাক্রমে ৬৬ শতাংশ ও ২১.৬ শতাংশ।

আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চীনা অ্যাকাডেমির আন্তর্জাতিক সেবা বাণিজ্য ইনস্টিটিউটের পরিচালক লি চুন বলেন, ‘চলতি বছরের প্রথম আট মাসে চীনের সেবা রপ্তানির প্রবৃদ্ধি আমদানির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এতে সেবা বাণিজ্যের ঘাটতি কমেছে এবং আন্তর্জাতিক বাজারে এ খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধারাবাহিকভাবে বেড়েছে।‘

তিনি বলেন, ‘জ্ঞান-নির্ভর সেবা রপ্তানি প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে। গেমস ও মাইক্রো ড্রামার মতো ডিজিটাল কনটেন্ট রপ্তানি ব্যক্তিগত সাংস্কৃতিক ও বিনোদনমূলক সেবার দ্রুত প্রবৃদ্ধিতে সহায়তা করেছে। একইসঙ্গে পণ্য বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট উৎপাদনমুখী সেবাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক জাহাজ পরিবহন, বিমানপথে পণ্য পরিবহন এবং আন্তঃসীমান্ত লজিস্টিকসের জোরালো চাহিদা পরিবহনসেবার আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রেই দ্রুত প্রবৃদ্ধি ঘটিয়েছে।‘

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.