Wednesday, September 9, 2026
Live

চীনে আন্তর্জাতিক বিনিয়োগ সহজ করতে আরও পদক্ষেপ নেওয়া হবে: হান চেং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে আন্তর্জাতিক বিনিয়োগ সহজ করতে আরও পদক্ষেপ নেওয়া হবে: হান চেং

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য চীনে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে নতুন ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং।

মঙ্গলবার পূর্ব চীনের উপকূলীয় শহর সিয়ামেনে ২৬তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের (সিআইএফআইটি) উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান চেং বলেন, চীন স্বেচ্ছাপ্রণোদিতভাবে উন্মুক্তকরণ আরও সম্প্রসারণ করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশটিতে বিনিয়োগের সুযোগ ও সুবিধা বাড়াতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে নতুন এক পরিবর্তনশীল সময়ের প্রবেশ করেছে। তবে উন্মুক্ততা ও সহযোগিতার ঐতিহাসিক ধারা অপরিবর্তিত রয়েছে। এ কারণে সিআইএফআইটি-এর মতো আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলার গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেড়েছে।

চীনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও শিল্পখাতে উদ্ভাবনের ক্ষেত্রে পরিপূরকতা, সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, উন্মুক্ত বৈশ্বিক উদ্ভাবনব্যবস্থা গড়ে তোলা ও সুরক্ষায় চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে বিশ্বের জন্য কল্যাণকর নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি তৈরিতেও সহযোগিতা করতে চায় বেইজিং।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.