Tuesday, September 8, 2026
Live

চীনে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ইবিন শহরে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন। বৃহস্পতিবার শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পাওয়ার ব্যাটারি শিল্প ও প্রযুক্তি খাতের নেতারা অংশ নিচ্ছেন।

‘সবার জন্য বৈদ্যুতিক শক্তি, প্রবৃদ্ধিতে সমন্বয়’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১৮টি দেশের ৮০০-র বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাওয়ার ব্যাটারির প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পের সমন্বিত বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এতে আলোচনা হচ্ছে।

সম্মেলনে প্লেনারি সেশন, বিভিন্ন বিষয়ভিত্তিক বৈঠক ও বড় পরিসরের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে পাওয়ার ব্যাটারি শিল্পের সঙ্গে অন্যান্য খাতের সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

এ বছর সম্মেলনের সম্মানিত অতিথি দেশ স্পেন। অনুষ্ঠানে চীনে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মার্তা বেতানজোস রইগ বলেন, চীনা কোম্পানিগুলোর জন্য শুধু বাজার নয়, ইউরোপে শিল্প ও প্রযুক্তিগত অংশীদার হিসেবেও কাজ করতে চায় স্পেন।

চলমান সম্মেলনে যাত্রীবাহী যানবাহন, নিম্ন-উচ্চতার অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বুদ্ধিমান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার ব্যাটারির বহুমুখী ব্যবহার নিয়েও আলোচনা হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.