Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে ট্রেড-ইন কর্মসূচিতে ভোক্তাপণ্যের বিক্রি ২.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে ট্রেড-ইন কর্মসূচিতে ভোক্তাপণ্যের বিক্রি ২.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াল
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ট্রেড-ইন কর্মসূচির আওতায় ২০২৫ সালে ভোক্তাপণ্যের বিক্রি ২ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ানের বেশি হয়েছে। এতে উপকৃত হয়েছেন ৩৬ কোটিরও বেশি মানুষ। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে ট্রেড-ইন কর্মসূচির মাধ্যমে ১ কোটি ১৫ লাখের বেশি গাড়ি, ১২ কোটি ৯০ লাখ গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্র, ৯ কোটি ১০ লাখ ডিজিটাল পণ্য, ১২ কোটি হোম ডেকোরেশন ও রান্নাঘর-বাথরুম সামগ্রী এবং ১ কোটি ২৫ লাখ বৈদ্যুতিক সাইকেল কেনা হয়েছে। ২০২৫ সালের প্রথম ১১ মাসে ভোক্তা পণ্যের খুচরা বিক্রি বছরওয়ারি ৪ শতাংশ বেড়েছে, যার মধ্যে ট্রেড-ইন কর্মসূচির অবদান ছিল এক শতাংশেরও বেশি। একই বছরে বাতিল গাড়ি রিসাইকেল করার পরিমাণ ২৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যার ফলে প্রায় ৯৬ লাখ টন ইস্পাত ও ১৩ লাখ টন অ-লৌহ ধাতু রিসাইকেল করা সম্ভব হয়েছে এবং প্রায় ২ কোটি ৪৫ লাখ টন কার্বন নিঃসরণ কমেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কর্মসূচি চালুর পর ভোক্তাদের সরাসরি ৪৮ কোটিবারেরও বেশি ভর্তুকি দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ভোগব্যয় বাড়াতে এই ট্রেড-ইন ভর্তুকি কর্মসূচি ২০২৬ সালেও অব্যাহত থাকবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.