ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: ২ টন ওজন বহনে সক্ষম সানি-টি২০০০ নামের একটি কার্গো ড্রোন তৈরি হয়েছে চীনে। শেনইয়াং সানি অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডভেঞ্চার কোম্পানি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ড্রোনটি। শনিবার লিয়াওনিং প্রদেশের শেনইয়াংয়ে এটি উৎপাদন লাইন থেকে বেরিয়ে আসে।
সানি-টি২০০০–এ আছে ১৫ ঘনমিটার কার্গো হোল্ড। জরুরি সরঞ্জাম, শিল্প উপাদান থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনেও এটি ব্যবহার করা যাবে।
সম্পূর্ণ লোডে ড্রোনটি এক হাজার কিলোমিটারের বেশি পথ উড়তে পারে এবং ৮০০ মিটার রানওয়ে থেকেই উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম।
কোম্পানি জানায়, ৬ টন মডেলের শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন এটিপি১২০ তৈরি সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১০ টনের বাণিজ্যিক কার্গো বিমানও তৈরি হচ্ছে, যা অঞ্চলজুড়ে ভারী মাল পরিবহনে ব্যবহৃত হবে।
চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শেনবেই নিউ ডিস্ট্রিক্ট লো-অল্টিটিউড ইকোনমিকে কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে ঘোষণা করা হয়। এখন এলাকায় ৩০টির বেশি ড্রোন ও উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
চীনে তৈরি হলো ২ টন ধারণক্ষমতার কার্গো ড্রোন
যুক্ত থাকুন:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
বিস্তারিত দেখুন
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
বিস্তারিত দেখুন
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
বিস্তারিত দেখুন
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
বিস্তারিত দেখুন
আমাদের সম্পাদকীয় নীতি
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.