Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনে পেরোভস্কাইট সৌরকোষে বড় অগ্রগতি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে পেরোভস্কাইট সৌরকোষে বড় অগ্রগতি
নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বিজ্ঞানীরা পেরোভস্কাইট সৌরকোষের দক্ষতা ও স্থায়িত্ব—দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ উন্নতি অর্জনের কথা জানিয়েছেন। গবেষকদের মতে, এই সাফল্য প্রযুক্তিটিকে বৃহৎ পরিসরে শিল্পায়নের আরও কাছাকাছি নিয়ে যাবে। চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব সেমিকন্ডাক্টরসের অধ্যাপক ইয়ৌ চিংবির নেতৃত্বে গবেষক দল জানায়, বিশেষ একটি বাড়তি উপদান যোগ করে পেরোভস্কাইট সৌরকোষের দক্ষতা ২৭.২ শতাংশে উন্নীত করা গেছে। পাশাপাশি, টানা ১,৫২৯ ঘণ্টা মানসম্মত সূর্যালোকে সর্বোচ্চ শক্তিতে চালানোর পরও কোষগুলো তাদের প্রাথমিক দক্ষতার ৮৬.৩ শতাংশ ধরে রাখতে পেরেছে, যা স্থায়িত্ব বৃদ্ধির বড় লক্ষণ। গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নালে। পেরোভস্কাইট সৌরকোষ হলো পরবর্তী প্রজন্মের ফটোভোলটাইক প্রযুক্তি। এগুলো কম খরচে তৈরি করা যায়। গত ১৬ বছরে এর দক্ষতা ৩.৮ শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশে পৌঁছেছে। তবে উচ্চমানসম্পন্ন ও স্থিতিশীল পাতলা ফিল্ম তৈরি করা এখনও একটি চ্যালেঞ্জ। গবেষকেরা জানান, প্রচলিত অ্যাডিটিভ মিথাইলঅ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে ক্লোরাইড অসমভাবে জমা হয় এবং চার্জ প্রবাহে বাধা সৃষ্টি করে। এটি সমাধানে ফিল্ম তৈরির সময় অ্যালকালি মেটাল অক্সালেট যোগ করেন চীনা বিজ্ঞানীরা। এই যৌগগুলো পটাসিয়াম ও ক্লোরাইড আয়নকে বেঁধে রাখে, ফলে ক্লোরিন এলোমেলোভাবে ছড়িয়ে পড়তে পারে না এবং ফিল্মে সমানভাবে বিতরণ হয়। এতে যে পেরোভস্কাইট স্তর তৈরি হয়, তার ক্যারিয়ার বা বাহক ইলেকট্রনের চার্জ-আয়ু বেড়ে পৌঁছেছে ২০ মাইক্রোসেকেন্ডে। অর্থাৎ এতে আরও বেশি চার্জ স্থানান্তর হতে পারে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: চায়না ডেইলি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.