ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন বসন্ত উৎসব বা চীনা নববর্ষকে সামনে রেখে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এআই প্ল্যাটফর্মের মাধ্যমে মাল্টি-বিলিয়ন ইউয়ানের প্রচারণা শুরু করছে।
চলতি বছর বসন্ত উৎসব পড়েছে ১৭ ফেব্রুয়ারি। সরকারি ছুটি থাকবে টানা ৯ দিন।
আলিবাবার থোংইয়ি ছিয়ানওয়েন এআই অ্যাসিস্ট্যান্ট তিন বিলিয়ন ইউয়ানের একটি প্রচারণা চালু করেছে। এর আওতায় ব্যবহারকারীরা আলিবাবার ইকোসিস্টেমের মধ্যে খাবার, ভ্রমণ ও বিনোদন সংক্রান্ত বিভিন্ন সেবায় বিনামূল্যে সুবিধা পাচ্ছেন।
এর আগে টেনসেন্টের ইউয়ানপাও এআই এক বিলিয়ন ইউয়ান মূল্যের ডিজিটাল ‘লাল খাম’ বা হোংপাও বিতরণ করে আলোচনায় আসে।
প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাইতু। তাদের ‘ওয়েনসিন’ এআই ৫০ কোটি ইউয়ানের তহবিল নিয়ে নিজস্ব ডিজিটাল উপহার ক্যাম্পেইন চালু করেছে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি
চীনে বসন্ত উৎসবে টেক জায়ান্টদের বিলিয়ন ইউয়ানের প্রচারণা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.