Sunday, August 30, 2026
Live

চীনে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৫ লাখ ৩০ হাজার ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
চীনে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৫ লাখ ৩০ হাজার ছাড়াল

চীনের বাজারে বিদেশি বিনিয়োগকারীর আস্থা যে অবিচল রয়েছে, তার বড় প্রমাণ মিলল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে। গেল শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, চীনে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান টানা তিন বছরে ছাড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার। একই সঙ্গে দেশটিতে পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায় যে বৈশ্বিক অর্থনৈতিক নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও চীনা বাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী আস্থা অটুট রয়েছে। বিগত ২০২৫ সালে ৮ হাজারেরও বেশি বিদেশি প্রতিষ্ঠান চীনে তাদের বিনিয়োগ বাড়িয়েছে, যা এর আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এ ছাড়া, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই (জানুয়ারি-এপ্রিল) ৩ হাজারেরও বেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে চীনজুড়ে ২০ হাজার ১১৩টি নতুন বিদেশি বিনিয়োগপুষ্ট প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি।

তবে এই চার মাসে দেশটিতে প্রকৃত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৮৭ দশমিক ৬৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ কম।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.