Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে মৃত্যুর পর অঙ্গদানে তরুণদের আগ্রহ বাড়ছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে মৃত্যুর পর অঙ্গদানে তরুণদের আগ্রহ বাড়ছে
২০২৪ সালে চীনে মৃত্যুর পর অঙ্গদানকারী ব্যক্তির সংখ্যা ৬,৭৪৪ এ পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় সাড়ে ৪ শতাংশ বেশি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়াংচৌতে অনুষ্ঠিত ৮ম চায়না-ইন্টারন্যাশনাল অর্গান ডোনেশন কনফারেন্স এবং বেল্ট অ্যান্ড রোড অর্গান ডোনেশন ও ট্রান্সপ্লান্টেশন সহযোগিতা উন্নয়ন সিম্পোজিয়ামে ‘চীনে অঙ্গদান ও প্রতিস্থাপন উন্নয়ন রিপোর্ট ২০২৪’ প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে চীনে ৩ লাখ ৬৪ হাজার মানুষ মৃত্যুর পর অঙ্গদানের জন্য স্বেচ্ছায় নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭৭ শতাংশই ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ। ২০২৪ সালে চীনে মোট ১১ হাজার ২৪৯টি অঙ্গদান রেকর্ড করা হয়। ওই বছর দেশটিতে ২৪ হাজারেরও বেশি অঙ্গ প্রতিস্থাপন সার্জারি সম্পন্ন হয়েছে। চায়না ন্যাশনাল অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন কমিটির তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনের এই সম্মেলন পরিচালনা করে চায়না অর্গান ট্রান্সপ্লান্টেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং চায়না অর্গান ডোনেশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.