শুক্রবার সকালে চীনের ‘জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন’ এক সংবাদ সম্মেলনে ‘চীনে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন প্রতিবেদন (১৯৮৫-২০২৫)’ প্রকাশ করেছে।
এই প্রতিবেদনে প্রথমবারের মতো চীনের প্রাকৃতিক ঐতিহ্যের ওপর সার্বিক ও পদ্ধতিগত মূল্যায়ন করা হয়েছে। এতে দেখা যায়, চীনের সব প্রাকৃতিক ঐতিহ্য সুষ্ঠু ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।
সংশ্লিষ্ট তথ্য মতে, বর্তমানে চীনে ১৫টি ‘বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য’ এবং ৪টি ‘বিশ্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য’ রয়েছে। সংখ্যার দিক থেকে চীন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।
সূত্র: সিএমজি
Advertisement